অনুবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনুবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

টুকরো অনুবাদ #২



আমাদের কর্মের চেয়ে হুঙ্কার জোরালো,
আমাদের তলোয়ারগুলি আমাদের তুলনায় বেশি লম্বা,
এই আমাদের দুঃখজনক ব্যাপার।
সংক্ষেপে
আমরা সভ্যতার বেশ পরে রই
কিন্তু আমাদের আত্মাদের বসবাস প্রস্তরযুগে।
~ নিযার কাব্বানি

হৃদয়ের সবচেয়ে বিপজ্জনক রোগঃ প্রগাঢ় স্মৃতি।
~ নিযার কাব্বানি

গভীরভাবে ভালোবাসবেন না, যতক্ষণ না আপনি নিশ্চিত হন যে অপরপক্ষও আপনাকে একই গভীরতায় ভালোবাসে; কেননা আজকের ভালোবাসার গভীরতা আপনার আগামীকালের বেদনার গভীরতা।
~ নিযার কাব্বানি

আমরা পুরু চামড়াবিশিষ্ট শুন্য আত্মার মানুষ। পাশা, দাবা খেলে কিংবা ঘুমিয়ে আমরা দিন কাটাই - আর বলে থাকি যে আমরাই মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ।
~ নিযার কাব্বানি


কাউকে হারানোর পর তো জীবন থেমে থাকে না, তা কেবল অন্যভাবে চলতে থাকে।
~ নিযার কাব্বানি


দিনগুলো কাটতে থাকবে, আর তুমি যেসব জিনিসের প্রতি আসক্ত ছিলে সেগুলো ছেড়ে দেবে, কাউকে বা বিদায় জানাবে, কোন স্বপ্ন মুছে ফেলবে, আর অবশেষে বাস্তবতাকে মেনে নেবে।
~ নিযার কাব্বানি


কেউ কেউ চাঁদের মতো, তাদের দেখতে সুন্দর লাগে, কেবল যখন তারা তোমার থেকে দূরে থাকে।
~ নিযার কাব্বানি

শেষ পর্যন্ত, ভুলে যাওয়া জীবন-বইয়ের একটি পাতা উল্টানো ছাড়া আর কিছুই নয়। এটা হয়তো সহজ ব্যাপার বলে মনে হতে পারে,  কিন্তু যতদিন না তুমি তা ছিড়ে ফেলতে পারো, ততদিন পর্যন্ত তুমি জীবনের প্রতিটি অধ্যায়ে এর ওপর হোঁচট খেতে থাকবে।
~ নিযার কাব্বানি

বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

টুকরো অনুবাদ #১



 "জ্ঞান অন্বেষণের প্রথম ধাপ নীরবতা, দ্বিতীয় হলো শোনা, তৃতীয় আত্মস্থ করা, চতুর্থ ধাপ চর্চা এবং সর্বশেষ হলো তা অন্যকে শিক্ষা দেওয়া।"
- সলোমন ইবন গাবিরল

"আমার বন্ধু তো সে-ই, যে গোপনে আমার ভুলগুলো শুধরে দেয়।"
- সলোমন ইবন গাবিরল

"বন্ধু তিন রকমের হয়ঃ প্রথম ধরনেরা খাদ্যের মতো, যাদের ছাড়া আপনি থাকতে পারেন না; দ্বিতীয়রা ঔষধের মতো, যাদেরকে আপনার মাঝেমধ্যে প্রয়োজন হয়; আর তৃতীয়রা আপনার কাছে ব্যাধির ন্যায়, যাদের আপনি কখনো চান না।"
- সলোমন ইবন গাবিরল

"এক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, "সুন্দর আচরণ কী?"
তিনি জবাবে বলেছিলেন, "উদ্ধতদের সাথে ধৈর্যধারণ করা।" "
- সলোমন ইবন গাবিরল

"একজন মানুষের মন তার লেখার মাঝে লুকায়িত থাকে; সমালোচনা তা আলোয় নিয়ে আসে।"
- সলোমন ইবন গাবিরল

"জ্ঞানী মানুষের প্রশ্নের মাঝেই অর্ধেক উত্তর লুকিয়ে থাকে।"
- সলোমন ইবন গাবিরল

শনিবার, ১৯ জুলাই, ২০১৪

শেষ দশ রাত, শেষ আশা



রমাদানের শেষ দশ রাতের জন্য কিছু অসাধারণ কিছু টিপসঃ


১। আপনি এ পর্যন্ত যা করেছেন এই শেষ দশদিনে তার প্রভাব ফেলতে দেবেন না। আজ অথবা সামনের কোনোদিনেই হয়তো আপনার জন্য ক্ষমা অপেক্ষা করছে। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আপনি যদি সত্যিই মনে করে থাকেন যে বিগত দিনগুলোতে আপনি আরো অনেককিছু করতে পারতেন তাহলে বাকি এই দিনগুলোতে নিজের সর্বোচ্চটুকু দেয়ার জন্য প্রস্তুত হোন। শুদ্ধ, ইতিবাচক নিয়ত নিয়ে আবার শুরু করুন।

২। আজই একটু সময় নিয়ে সূরা ক্বাদর-এর তাফসীর পড়ুন আর এ রাতে আসলেই কী হয়েছিল তা উপলব্ধির চেষ্টা করুন। আপনি এর প্রবলতা আর মাহাত্ম্য আরো তীব্রভাবে অনুভব করবেন।
 
৩। নিজের পুরো চেষ্টা দেয়ার জন্যে ২৭ রমাদানের অপেক্ষায় বসে থাকবেন না। শেষ দশ রাতের পুরোটাই আপনার লক্ষ্য হবে। ভেবে দেখুন তো, আপনি কি ভুলেও লাইলাতুল ক্বাদর হাতছাড়া করতে চান?


শুক্রবার, ২০ জুন, ২০১৪

কুরআন বোঝার জন্য ৭টি টিপস


১। সবসময় নিজের নিয়্যাহ-কে(intention) পরিশুদ্ধ করুন।
২। আপনি আরবি ভাষা না বুঝে থাকলে কুরআনের একটি নির্ভরযোগ্য অনুবাদ ব্যবহার করুন।
৩। কখনো একটি আয়াতকে অন্যান্য আয়াত এবং সেই বিষয়ক হাদিস থেকে বিচ্ছিন্ন করে অধ্যয়ন করবেন না।
৪। রাসুল (স.) ও সাহাবিগণের ব্যাখ্যাকে অগ্রাধিকার দিন।
৫। কোন আয়াত বা সুরা নাযিলের পেছনে কোন বিশেষ কারন বা ঘটনা থাকলে সেদিকে খেয়াল রাখুন এবং তার প্রাসঙ্গিকতা উপলব্ধি করার চেষ্টা করুন।
৬। ফিকহ ও আকীদা সম্পর্কিত আয়াতসমূহ সবসময় একজন আলিমের সাথে বসে স্পষ্ট করে নিন।
৭। কুরআনকে আরো গভীরভাবে বোঝার জন্য এর নীতি/তত্ত্বসমুহের বিষয়ে জ্ঞান অর্জন করুন।


[মূল লেখাঃ http://myummah.co.za/ ]

বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

ইসলাম এবং আমি - নু'মান আলি খান



(লেখাটা নিজেই অনুবাদ করা শুরু করেছিলাম। আজকে চোখে পড়লো আমার আগেই কোন এক ভাই সুন্দর করে অনুবাদ করে রেখেছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। )

ইসলামের পথে আমার যাত্রার গল্প হয়তো অনেকের সাথেই মিলে যাবে। আমার জন্ম ও বেড়ে ওঠা একজন মুসলিম হিসেবেই। আমার যখন ১৫ বছর বয়স, তখন আমার পরিবার ইউনাইটেড স্টেটসে চলে আসে। কয়েক বছরের মাঝেই সঙ্গ আর পরিবেশের প্রভাবে ধর্ম আমার জীবন থেকে পুরোপুরি হারিয়ে তো গেলই, সেই সাথে আমি ধর্মের প্রতি অবিশ্বাসী হয়ে উঠলাম, বিশেষ করে কয়েকটা দর্শন (ফিলোসফি) ক্লাস করার পর।

আমার মনে হয়, দীনের পথে আমার ফিরে আসার যাত্রাটা একটা ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল। ১৯ বছর বয়সে যখন আমি ইসলামের প্রকৃত মানে কি সেটা জানা আবিস্কার করা শুরু করলাম, তখন আমি নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক একটা চমৎকার জায়গা। সম্ভবত পৃথিবীর সবচেয়ে বৈচিত্রপূর্ণ জায়গাগুলোর মাঝে একটা। সেখানে আমি অনেকগুলো গ্রুপের সাথে মিশেছিলাম, যারা সবাই নিজেদের সুন্নী ইসলামের প্রতিনিধি বলে দাবী করত।

আমি যখন কোন একটা গ্রুপের স্টাডি সার্কেলে বসতাম, তখন আমি প্রায়ই "অন্য" গ্রুপগুলোর বিভ্রান্তি সম্পর্কে শুনতে পেতাম। হয়তো রাস্তার ঠিক ওপারে থাকা "অন্য গ্রুপটা" যে কতটুকু নষ্ট, বিভ্রান্ত, বিপথগামী, এমনকি তারা আমার নিজের পরিত্রাণের জন্য কতটা বিপজ্জনক, এসব প্রায়ই আমার কানে আসত। ভালর জন্য হোক কিংবা খারাপের জন্য হোক, আমি শেখার জন্য একটা নিয়ম দাঁড় করিয়ে ফেললাম যে আমি দুই গ্রুপের কথাই শুনে দেখব। এরকম কোন "বিচ্যুত" গ্রুপের (অন্যদের চোখে) কথা আমার কানে আসলেই আমি সেই "বিচ্যুত" লোকগুলোর সাথে দেখা করে তাদের সাথে কথা বলতাম, যাতে তারা আসলে কি বলেছে সেটা সরাসরি তাদের মুখ থেকেই শুনতে পারি। এখন আমি বুঝতে পারছি যে, সে বয়সে সেটা করা অনেক বিপদজনক কাজ ছিল, কিন্তু ইসলামের পথে ফিরে আসার জন্য সেটাই ছিল আমার প্রথম পদক্ষেপ।