প্রিয় সব লেখা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রিয় সব লেখা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

কবিতার মায়াজাল - ৫



কবে?
যীনাত

আমার বন্ধু বড় হবে কবে?
কবে ছুঁড়ে ফেলে দেবে
তার বড় বড় কষ্টগুলোকে?
কবে নিকষ কালো হতাশাকে
মুছে দেবে,
সূর্যোদয়ের মোলায়েম আলো হয়ে
প্রাণ ফিরে পাবে?
আমার বন্ধু,
বড় হবে কবে?

আমার এতো এতো কাছের হাসিমুখগুলোর মাঝে
তার অনুপস্থিতি আমাকে ভাবায়
কবে বুঝবে সে?
সমাজের দয়ায় পাওয়া সব আড্ডার মাঝেও
তার জন্য রেখে দেয়া ভালোবাসায় ঘাটতি পড়েনি
কবে জানবে সে?

আমার বন্ধু অভিমান ভুলে
হেসে উঠবে কবে?
জীবনের উঁচুনিচু পথে হাত ছেড়ে দেবার অপরাধ
ক্ষমা করে দেবে?
আঘাতে আঘাতে তাকে মজবুত হতে দেব বলে
বিদায় দিয়েছি,
সেকথা বুঝবে সে;
কবে?

আমার বন্ধু বড় হবে কবে?
ভালবাসা পাবে,
আর ভালবাসা দেবে,
অভিমান মুছে - আলো ছড়াবে ;
আমার বন্ধুটি,
সে, বড় হবে কবে?

সাদা ডানায় ভর করে উড়ে উড়ে
কবে সে দেখবে দুচোখ ভরে
বন্ধুত্বের স্বর্গীয় রঙ?
কবে সে জানবে, হৃদয় কখনো ভাঙা যায় না,
একবার পাশে দাঁড়ালে সে স্থান কখনো খালি হয় না,
হাতে হাত রাখলে সে বন্ধন টিকে থাকে উষ্ণ হৃদয়ে,
পাঁচ আঙুলের অবর্তমানে তারা হারায় না।
কবে জানবে সে?
কবে বুঝবে?
আমার প্রাণের বন্ধুটি, বড় হবে কবে?

রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

কবিতার মায়াজাল - ৪

 

 

স্বীকারোক্তি

অনল দুহিতা 

 

কার অপরিহার্যতা আছে জীবনে
আর কে নিতান্তই তুচ্ছ,
তা নির্বাচনে বরাবর ভুল হয় আমার।
কেন যে মরিচিকার ঔজ্জ্বল্যে চোখে ধাঁধাঁ লাগে,
কেন যে চেনা হ্ণদয়ের নিরব প্রস্রবণ টের পাইনা,
কেন যে আগন্তুকেরা নিঃশ্বাসের মত আপন হয়ে ওঠে,
আর চেনা মানুষের হাত ছুটে যায় মাঝ রাস্তায়,
খেয়ালি হ্ণদয়ে সে ফোঁকর ধরা দেয়না...

তোমাদের চুপচাপ প্রস্থান টের পাই,
অতটুকু বুঝতে পারি বটে!
কিন্তু চোখ তুলে ডাকবো,
মুখ ফুটে বলবো, ‘অবিযুক্তই থাকি না!’
তা আর হয়ে ওঠে না...।
কেউ আমাকে বাঁধতে পারেনি,
আমিও বাঁধিনি কাউকে।
বাধা পড়ার মত সভ্য যে আর হওয়া হলনা!
তাই প্রস্থান হাসিমুখে মেনে নিই।
মানব হ্ণদয়গুলো থেকে সামলে রাখি নিজেকে।
তোমাদের হ্ণদয়ের ক্ষত আর বড় না হোক,
দীর্ঘশ্বাসগুলো আর ভারী না হোক,
হঠাৎ-এর মুখোমুখিতে ফের অভিমান না জমুক,
তাইতো এ প্রচ্ছন্ন দুরত্ব!

আমার বুকে হাত রেখে স্পন্দনের গতি বুঝতে চেয়োনা।
ভাবলেশহীন চোখে চোখ রেখে ভেতরটা পড়তে যেয়োনা।
ওখানে যে কি ভয়ানক অমাবশ্যা এখন!!

অনন্য

রবিবার, ১৮ মে, ২০১৪

বিষণ্ণ তারুণ্য, মুগ্ধ কৈশোর


সাহিত্য টাইপের আলাপ করিনা এখন। অথচ সাহিত্য যেন একসময় রীতিমতন পানির সাথে গুলেই খেতাম। শরৎবাবুর উপন্যাস নিয়ে অনেকগুলো রাতে ঘুমাতে গেছি, বহুদিন শ্রীকান্তের সাথে লম্বা লম্বা পথ পাড়ি দিয়েছি। পথের দাবী পড়তে গিয়ে অনেকবার প্রতিবাদী হয়ে সমাজকে সমান করে দেবার স্বপ্ন দেখেছি। মেজদিদির চোখের জল মুছে দিয়েছি মনে মনে অনেকবার, কেঁদেছি বড় দিদির জন্য -- সে-ই আমার কৈশোর! সেই কিশোর মুগ্ধ আত্মায় ক্যাপটেন হ্যাটেরাসের সাথে মেরু অভিযানে গিয়েছে, ক্যাপটেন নিমোর সাথে সাগরতলে গিয়েছে, লাবন্য আর অমিতের চিঠি-কবিতায় উদাস হয়ে অমিত হয়েছে। কল্পনার লাবন্যকে কতশত চিঠি যে কেবল লিখে খসড়া হয়েছে তার হিসেব নেই। নৌকাডুবির হেমনিলিনীর কথা ভেবেও কষ্ট লাগে এখনো। লা মিজারেবলের জাঁ ভালজার কথা পড়ে কেঁদে বইয়ের পাতা ভিজিয়ে ফেলেছিলাম। রবিনসন ক্রুসোর সাথে দ্বীপে আমি মানুষখেকোদের আতঙ্কে লুকিয়ে থেকেছি একটানা অনেকদিন গুহার ভেতরে।

আমার কৈশোর ছিলো মুগ্ধতায় ভরপুর। জুলভার্নের সাথে জল-স্থল-অন্তরীক্ষে ভ্রমণ করেছি, কখনো হুমায়ূন আহমেদ, কখনো শরতচন্দ্র, কখনো রবীন্দ্রনাথের কবিতা, কখনো জীবনবাবুর সাথে ধানখেতের পাশে বকের ওড়াওড়ি, জোনাকপোকার জ্বলে যাওয়া, কখনো আর্থার কোনান ডয়েলের জগতে ওয়াটসন আর শার্লক হোমসের সাথে গিয়েছি রহস্য সমাধান করতে। এসব অনুভূতিদের সেই আবেগ অকৃত্রিম, মানবিক, ভালোবাসার ছিলো।

শুক্রবার, ৯ মে, ২০১৪

Think, dear Sir, of the world that you carry inside you, and call this thinking whatever you want to: a remembering of your own childhood or a yearning toward a future of your own  only be attentive to what is arising within you, and place that above everything you perceive around you. What is happening on your innermost self is worthy of your entire love; somehow you must find a way to work at it, and not lose too much time or too much courage in clarifying your attitude toward people.

 ……………if there is nothing you can share with other people, try to be close to Things; they will not abandon you; and the nights are still there, and the winds that move through the trees and across many lands; everything in the world of Things and animals is still filled with happening, which you can take part in; and children are still the way you were as a child, sad and happy in just the same way  and if you think of your childhood, you once again live among them, and the grownups are nothing, and their dignity has no value.

~ Rainer Maria Rilke,
Letters To A Young Poet ( Letter six )

You are so young, so much before all beginning, and I would like to beg you, dear Sir, as well as I can, to have patience with everything unresolved in your heart and to try to love the questions themselves as if they were locked rooms or books written in a very foreign language. Don’t search for the answers, which could not be given to you now, because you would not be able to live them. And the point is, to live everything. Live the questions now. Perhaps then, someday far in the future, you will gradually, without even noticing it, live your way into the answer.

~ Rainer Maria Rilke,
Letter To A Young Poet (Letter four)

Works of art are of an infinite solitude, and no means of approach is so useless as criticism. Only love can touch and hold them and be fair to them.  Always trust yourself and your own feeling, as opposed to argumentations, discussions, or introductions of that sort; if it turns out that you are wrong, then the natural growth of your inner life will eventually guide you to other insights.

….. Being an artist means: not numbering and counting, but ripening like a tree, which doesn’t force its sap, and stands confidently in the storms of spring, not afraid that afterward summer may not come. It does come. But it comes only to those who are patient, who are there as if eternity lay before them, so unconcernedly silent and vast. I learn it every day of my life, learn it with pain I am grateful for: patience is everything!


~ Rainer Maria Rilke,
Letters To A Young Poet (Letter Three)
…in the deepest and most important matters, we are unspeakably alone; and many things must happen, many things must go right, a whole constellation of events must be fulfilled, for one human being to successfully advise or help another.

~ Rainer Maria Rilke,
Letters To A Young Poet (Letter two)

আম্মু, দেখি তোমার পায়ের নীচে, ওখানে নাকি আমার বেহেশত??


‘মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত’-প্রথম শুনেছিলাম শাহওয়ালীউল্লাহ স্কুলে ইসলামিয়াত ক্লাসে। খুব সম্ভব থ্রী বা ফোরে পড়ি তখন। বাসায় এসে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু, তোমার পায়ের নীচে বলে আমাদের বেহেশত? কোথায় দেখি তোমার পায়ের নীচে? আম্মু খুব হেসেছিলো। আম্মু যখন প্রাণখুলে হাসে তখন অদ্ভুত সুন্দর লাগে আম্মুকে। আমার স্পষ্ট মনে আছে আম্মু হাসতে হাসতে বলেছিলো ‘আমার সাথে দুষ্টামী করস? সত্যি সত্যি আমার পায়ের নীচেই কিন্তু তোদের বেহেশত’!
কথাটা এতবার শুনেছি যে, মায়ের পায়ের নীচে আসলেই যে সন্তানের বেহেশত, এর অর্থই বা কী, কেনই বা এটা বলা হয়েছে- তেমন আলাদাভাবে কখনো চিন্তা করিনি। উলটা জীবনের একটা সময়ে আম্মু ছিলো আমার সবচে’ বড় দুশমন। সবভাইবোনদের মধ্যে খুব সম্ভব আমি হচ্ছি সবচে’ বেশী স্বাধীনচেতা। আমাকে নিয়ে তাই আব্বুম্মুর ঝামেলার কোনো কমতি ছিলোনা। আম্মু প্রথম শত্রু হয়ে উঠেছিলো জোড় করে মাদ্রাসায় পড়তেই হবে এই সিদ্ধান্ত নেয়ার পর। বড়ভাইয়া, আমি, আমাদের সব ভাইবোনদেরকে আম্মু মাদ্রাসায় পড়াবেই! আরে কী মুশকিল! এটা কী ডিক্টেটরশীপের জমানা নাকি?? তুমি নিজে পড়েছো স্কুলে-কলেজে-ইডেনে-ঢাকা ইউনিভার্সিটিতে, আর এখন আমাদেরকে পড়াবা মাদ্রাসায়!!! এটা কী ধরনের কথা?? তোমার কথা মত দাখিল পর্যন্ত তো পড়ছি, এইবার আমাকে আমার মত পড়তে দাও। নাহ, কে শুনে কার কথা!